Home / শিক্ষা / শুরু হল টেকনো মেন সল্টলেকে কলকাতার লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট 2024

শুরু হল টেকনো মেন সল্টলেকে কলকাতার লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট 2024

শুরু হল টেকনো মেন সল্টলেকে কলকাতার লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট 2024

সন্দীপন মান্না : ৪ ঠা এপ্রিল কলকাতার টেকনো মেন সল্টলেক ক্যাম্পাসে মহা আরম্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৮ তম টেকনিক্যাল ফেস্ট ‘এজ 2024 ‘ | সল্টলেকের এই ইঞ্জিনিয়ারিং কলেজের টেকনিক্যাল ক্লাব ‘ডিকোনিক্স ‘ এর পক্ষ থেকে আয়োজিত এই ফেস্ট কলকাতার মধ্যে লার্জেস্ট ও ইস্ট ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেকনিক্যাল ফেস্ট |

৪ঠা এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত | তিন দিন ধরে চলা পোগ্রামে শুধু দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন আই আই টি ও ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অনুষ্ঠিত হওয়া রোবটিক্স ,কোডিং ,বিভিন্ন গেমস ,ডিবেট ইত্যাদি বিবিধ টেকনিক্যাল কম্পিটিশনে অংশগ্রহণ করবে |

এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানসী রায় চৌধুরী ,টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ডায়রেক্টর ও CEO প্রফেসর- ডঃ সুজয় বিশ্বাস , কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য্য, আই এ এস দেবাশীষ সেন, আই পি এস কল্যাণ মুখার্জি, আর জে অরবিন্দ সহ অন্যান্যরা | অনুষ্ঠানটির কনভেনার ছিলেন ডঃ শুভমিতা মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *