১৯ শে মে ভাষা আন্দোলন স্মরণে অনুষ্ঠানে রূপমঞ্জরী

দেবশ্রী মুখার্জী : ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি দিনটি পালিত হলেও ১৯ শে মে এর অবদান ছিল ভাষা সংগ্রামে | ভাষা আন্দোলনে ১৯ মে দিনটি কতটা তাৎপর্য পূর্ণ তা তুলে ধরতে রূপ মঞ্জুরির নিবেদনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে অনুষ্ঠিত হল ভাষা আন্দোলনে শহীদের সম্মান প্রদানে এক বিশেষ কর্মসূচী | রূপমঞ্জরীর কর্ণধার ডঃ চন্দ্রাবলী মুখোপাধ্যায়ের আয়োজনে ও ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর তৃপ্তি মিত্র সভাঘরে অনুষ্ঠিত হলো ১৯ মে কেন অবহেলিত এই বিষয়ে আলোচনা, নাট্যাংশ পাঠ ও শ্রুতি নাটক | যেখানে বহু বিশিষ্ট কবি, লেখিকা, সাহিত্যিক শিল্পীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি সৌমিত বসু, কবিতা ক্যাম্পাস সম্পাদক কবি অলোক বিশ্বাস , কবি কেশব রঞ্জন দে , নৃপেন চক্রবর্তী , শান্তনু ভট্টাচার্য্য , রিনি নাথ সহ অন্যান্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *