১৫ ত
সন্দীপন মান্না : রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের পরিচালনায় গ্ল্যামার গ্লো ফ্যাশন, ইউনিক প্রসেন আইকন ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হল ১৫ তম বর্ষ বঙ্গ শিরমনি সম্মান ২০২৬ | এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা হলেন সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, প্রধান অতিথি রাই কিশোরী কৃষ্ণকলি ও বিশেষ অতিথি দেবকুমার দে, ড: অমল কুমার ভৌমিক, ড: মদন চন্দকরণ বিদ্যালঙ্কার ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও প্রসেন তেওয়ারি।সংক্ষিপ্ত ভাষনের পর কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয় |

মূল সম্মান প্রদান অনুষ্ঠানে লাইফ টাইম এ্যাচিভম্যান্ট সম্মান পেলেন দেবকুমার দে, ড: অমল কে ভৌমিক ও দেবযানী ঘোষ। বিশেষ সম্মান পেলেন মৌসুমী বর্ধন, বি এল সঞ্জয় তাওয়ার, মদন চন্দকরণ বিদ্যালঙ্কার ও প্রসেন তেওয়ারি। এ বছরে বঙ্গ শিরোমণি সম্মান যারা যারা পেলেন তাদের মধ্যে শ্রী রতন ঝাওয়ার , অপর্ণা দে, উচ্চাকাঙ্খা একাডেমি, তানিয়া রহমত, রাইকিশোরী কৃষ্ণকলি, প্রদীপ বড়াল, জয়দীপ রায় চৌধুরী, অনুপম মজুমদার, রূপা নন্দী, ও মি: আতঙ্ক।সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন |




