দেবশ্রী মুখার্জী : বুলিং য়ের শিকার অটিজিম ছাত্র সৌর্য সরকার রাজুল নামে পরিচিত বুলিং ও র্যাগিংয়ের প্রতিবাদে র্যাগিং মুক্ত সমাজ গড়ার ডাকে কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ১০ ঐ মে বাদামতলার মাঠে থ্যালাসেমিয়ার রোগীদের সাহাযার্থে রক্তদান উৎসব, বিভিন্ন বৃদ্ধাশ্রমে সহায়তা, অনাথ আশ্রমে সহায়তায়, প্রতিবন্দীদের হুইলচেয়ার বিতরণ , মেধাবী ছাত্র ছাত্রীদের কম্পিউটার প্রদান, পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে সহায়তা করা ইত্যাদি বিবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কালীঘাট অনুভব সোশ্যাল ওয়ার্লফেয়ার সোসাইটির ১৩ তম বার্ষিকি অনুষ্ঠান ।

এই সংস্থার অন্যতম কর্ণধার রাজুলের মা তনুশ্রী সরকার এই সংস্থা শুভারম্ভ করেন রাজুলকে সাথে নিয়ে সামাজিক উন্নতি সাধনে পিছিয়ে পড়া শ্রেণীর সাহায্যার্থে । তবে বর্তমানে রাজুল কে হারালে তার বিচার পেতে ও রিগিং মুক্ত সমাজ গড়ার লক্ষে তিনি দৃঢ় প্রতিজ্ঞ | তার সাথে রয়েছেন রাজুলের পিসি রূপা বিশ্বাস ও এলাকার শুভবুদ্ধি নাগরিকরা । এদিনের অনুষ্ঠানে সমাজের বহু বিশিষ্ট ব্যাক্তিতরা উপস্থিত ছিলেন ও রিগিং মুক্ত সামাজ গড়ার লক্ষে বক্তব্য রাখেন |











