
নতুন বছরে শুরু হচ্ছে নলেজ সিটির পৌষ মেলা
দেবশ্রী মুখার্জী : শান্তিনিকেতনের আদলে সেজে ওঠা প্রকৃতির মাঝে শিক্ষা প্রতিষ্ঠান ডায়মন্ড হারবারের ধারে নলেজ সিটিতে শান্তিনিকেতনের মতোই অনুষ্ঠিত হওয়া বিভিন্ন উৎসবের মধ্যে নলেজ সিটির পৌষ মেলা অন্যতম |নলেজ সিটিতে আগামী নতুন বছর অর্থাৎ ১ লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পৌষ উৎসব | যেখানে নলেজ সিটির চারটি বিভাগে আয়োজিত বিভিন্ন মঞ্চে নৃত্য, সংগীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠ অন্যান্য অনুষ্ঠান বাংলা সংস্কৃতির প্রসারে ও প্রচারে অনুষ্ঠিত হবে | ২০শে ডিসেম্বর কলকাতার প্রেসক্লাবের নলেজ সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত সভার মধ্য দিয়ে এমনটাই জানিয়ে পৌষ মেলার প্রস্তুতি পর্বের শুভ সূচনা করা হয় | এই দিন কলকাতা প্রেস ক্লাবের সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্নধার ডঃ আবদুর রব , ডঃ সুব্রত ঘোষ , ডঃ মুকুল চক্রবর্তী নন্দিনী লাহা সহ অন্যান্যরা |




