দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব | আর সেই উৎসবকে ঘিরে চলে মাতৃ আরাধনা , বাঙালির আনন্দ ও উৎসব পালন | প্রতিবছরের ন্যায় এ বছরও তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত ও 24 X 7 নিউজ বেঙ্গল এর সহযোগিতায় পূজো পরিক্রম অনুষ্ঠিত হলো | এ বছর যে সমস্ত পুজো কমিটিরা সম্মান পেলেন তাদের মধ্যে…
- মহামায়া সম্মান সেরা পূজো মন্ডপ
আগরপাড়ার আমরা সবাই ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন পূজো জিতেছে মহামায়া সম্মান ‘ সেরা মন্ডপ সজ্জা ‘ সম্মান | তাদের থিম ভারসাম্য | পুরস্কার তুলে দাওয়া হয় পূজো কমিটির সভাপতি চন্ডীচরণ রায় ও অন্যান্য ক্লাব সদস্যদের হাতে |

- মহামায়া সম্মান সেরা প্রতিমা
সেরা প্রতিমা সম্মানে ডূষিত হয়েছে বাঙ্গুর এভিনিউ প্রতিরোধ বাহিনী এ ব্লক ময়দানের পূজো | তাদের থিম ফিরে পেলাম প্রানের পূজো |
- মহামায়া সম্মান সেরা আলোক সজ্জা
সেরা আলোকসজ্জা সম্মানে ভূষিত দক্ষিণ পল্লী সর্বজনীন দূর্গোৎসব | তাদের এবারের থিম ‘মহাকাল ‘ | - মহামায়া সম্মান সেরা পরিবেশ
দমদম আজাদ সংঘের প্রথম বর্ষের পূজো সেরা পরিবেশ সম্মানে ভূষিত হয়েছে | - মহামায়া সম্মান সেরা আবাসন
সেরা আবাসন সম্মানে ভূষিত হল দমদম জে. কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্সের পূজো |









