সন্দীপন মান্না : মাহারম্বে সমাজ সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল এ বছরের ইজারা স্ট্রীটের নবযুবক নাগরিক সংঙ্ঘের গণেশ পুজো মহৎ সব | থ্যালাসেমিয়া রোগীদের ওষুধ প্রদান, নর নারায়ণ সেবায় হাজারো ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ , সুন্দরাকান্ড পাঠ , ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিবিধ কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল তাদের এ বছরের গনেশ পূজো | নবযুবক নাগরিক সঙ্ঘের প্রেসিডেন্ট উমাকান্ত আগরওয়ালের উদ্যোগে , সংস্থার জেনারেল সেক্রেটারী পবন পান্ডে, ওয়ার্কিং প্রেসিডেন্ট কুশল পান্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই পুজোয় ১৬ ই সেপ্টেম্বর বাপ্পার দর্শনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বিধায়ক বিজয় ওঝা , বিধায়ক ঋতেশ তিওয়ারি , কাউন্সিলর মিনা দেবী পুরহিত, সিটার পাস্ট প্রেসিডেন্ট জিতেন্দ্র সুরানা সহ অন্যান্যরা |










