Home / ক্রীড়া / ওয়েস্ট বেঙ্গল স্টেট আন্ডার নাইনটিন ওপেন এন্ড গার্লস চেস চাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হল

ওয়েস্ট বেঙ্গল স্টেট আন্ডার নাইনটিন ওপেন এন্ড গার্লস চেস চাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হল

সন্দীপন মান্না : ৩ রা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী অনুষ্ঠিত হল ইনদাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল স্টেট আন্ডার নাইনটিন ওপেন এন্ড গার্লস ফিডে রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ |

সারা বাংলা দাবা সংস্থা স্বীকৃত সানসাইন চেস একাডেমীর আয়োজনে ও এর কর্ণধার চেস ন্যাশনাল কোচ অভিজিৎ মন্ডলের ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে আয়োজিত এই চ্যাম্পিয়ন শিপে রাজ্যের ১৮টি জেলা থেকে প্রায় সাড়ে ৩৫০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে | ৬ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল এই চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান | এই টুর্নামেন্ট থেকে ছেলে ও মেয়ে মিলিয়ে ৮ জন বিজেতা এরপর ন্যাশনালে খেলবে | এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া ও অর্জুন অ্যাওয়ার্ডি দাবারু দিব্যেন্দু বড়ুয়া, বিধায়ক দেবাশীষ ধর , সারা বাংলা দাবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট দেবাশিষ বরুয়া , সোশ্যাল অ্যাক্টিভিস্ট অমর রায়, বাবুতাই ঘোষ সহ অন্যান্যরা | দাবা খেলার প্রসার ঘটাতে ও দাবা খেলায় বাংলার ছেলে মেয়েরা যাতে আগামীতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা গ্র্যান্ডমাস্টার হতে পারে সেই লক্ষ্যেই এগিয়ে চলছে সানসাইন চেস একাডেমি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *