সন্দীপন মান্না: ২ রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো’ আমার কন্ঠে কথা’ নিবেদনে কলকাতার শিশির মঞ্চে বাংলা সংস্কৃতির বিকাশে এক সাংস্কৃতিক সন্ধ্যা’ ও আমার দেশের মাটি’ |

আমার কন্ঠ কথার কর্ণধার বাচিক শিল্পী দিব্যেন্দু মজুমদারের আয়োজনে অনুষ্ঠিত এই সন্ধ্যায় উপস্থিত বহু বিশিষ্ট শিল্পীরা মঞ্চে শ্রুতি নাটক, আবৃতি, কবিতা পাঠ , সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করেন | আমার কন্ঠ কথার উদ্দেশ্য হল প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে নতুনদের মঞ্চ করে দেওয়া যাতে শিল্প চর্চার মধ্যে দিয়ে আরো বেশি করে শিল্পীদের প্রতিভার বিকাশ ঘটে | এ দিনের অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় ,শুভাশিস ঘোষ ঠাকুর , আত্রেয়ী ঘোষ ঠাকুর, কেশব রঞ্জন দে, মুরারি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা | এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখি ব্যানার্জি ও আবহ সঙ্গীত ছিলেন সমর দও |










