নিউজ ডেস্ক : AB প্রোডাকশন এন্ড এন্টারটেন্টমেন্টের আয়োজিত সমর ভট্টাচার্যের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি টিচার | সমাজের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে সময়োপযোগী ছবি নির্মাণের সুনাম রয়েছে এই পরিচালকের | এবারেও তাঁর ছবি সমাজের গুন্ডাদের প্রতিরোধে সোচ্চার এক টিচারের এক গল্প |যেখানে সামাজিক বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা থাকবে এই ছবিতে যা খুব শীঘ্রই রিলিজ হবে বড় পর্দায় | এই ছবির মুখ্য চরিত্রে থাকবে বিশ্বজিৎ চক্রবর্তী, রানা মিত্র, জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য কুলাকুশলীরা | কাহিনী চিত্রনাট্য সংলাপ পরিচালনায় থাকবেন সমর ভট্টাচার্য। |










