হোলি প্রীতি সম্মেলন 2026

হোলি প্রীতি সম্মেলন 2026

নিউজ ডেস্ক : বসন্ত মানেই রং | সামনেই হোলি রঙের উৎসব মিলনের উৎসব | ২৮ শে ফেব্রুয়ারি গড়িয়াহাটের সিঙ্গি প্যালেসে অনুষ্ঠিত হল ক্যালকাটা ইলেকট্রিক ডিলার্স
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হোলি প্রীতি সম্মেলন। যেখানে সিডার সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবর্গরা উপস্থিত হয়ে সৌদার্য ,বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা বাড়াতে নাচে, গানে ও বিভিন্ন ধরনের আহারের মধ্য দিয়ে পারস্পরিক মেল বন্ধনে পালন করলেন হোলি প্রীতি সম্মেলন |

ক্যালকাটা ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিষেক বর্মার তত্ত্বাবধানে ও সংস্থার সেক্রেটারি গগন দ্বীপ মুন্দ্রা, কনভেনর বিপিন গোয়েল ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ চেয়ারম্যান সুভাস আগরওয়াল, ধর্মেন্দ্র দাগা , ওম প্রকাশ ঝাঁঝরিয়া সহ অন্যান্যরা | এছাড়াও সিডার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দ্রেশ মেঘানি , সত্য প্রকাশ সাউ , সঞ্জয় কুমার সিং সহ অন্যান্য সদস্যবৃন্দরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )