শুভ মহরত হল বাংলা দুই ছবি ‘ ‘ পথিক কোন ‘ ও’ এই রাত ‘

শুভ মহরত হল বাংলা দুই ছবি ‘ ‘ পথিক কোন ‘ ও’ এই রাত ‘

সন্দীপন মান্না : এ . বি. প্রোডাকশন এন্টারটেন্টমেন্টের পক্ষ থেকে ১৬ ই ফেব্রুয়ারি বাঘা যতীনের এ.পি.স্টুডিও তে আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল ‘পথিক কোন ‘ ও ‘এই রাত’ এই দুটো বাংলা ছবির শুভ মহরৎ অনুষ্ঠান | ক্যামেরা, এডিটিং, কাহিনী ও পরিচালনায় থাকা পরিচালক সমর ভট্টাচার্যের কাহিনীতে ‘ পথিক কোন ‘ এক সাংবাদিকের গল্প যেখানে তার জীবন সংঘাত, প্রতিবাদ, প্রতিশোধ সবকিছু নিয়েছে ফুটে উঠেছে জীবন কহিনী |

অন্যদিকে ‘এই রাত’ একটি আর্ট ফিল্ম রূপে নির্মিত হবে | যা বর্তমান সমাজ ও পরিস্থিতির সাথে অনেকটাই প্রাসঙ্গিক | এই ছবিগুলোতে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে নবাগত অভিনেতা শীর্ষেন্দু সাহা , অভিলাষ পোদ্দার, রাহুল বর্মন ,হিমাদ্রি দাস ,জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যদের | এদিনের অনুষ্ঠানে পরিচালক সমর ভট্টাচার্য ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীর সরকার, অমিত পাত্র, মুকুল সরকার, সোমা ব্যানার্জী সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )