কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি উচ্ছ্বাসের

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি উচ্ছ্বাসের

সন্দীপন মান্না : ১৩ ই ফেব্রুয়ারি ২০২৬ বাচিক অনুশীলন কেন্দ্র উচ্ছ্বাসের পক্ষ থেকে বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির রচিত কবিতা ,গানের সম্ভারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাঘরে অনুষ্ঠিত হলো এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা।

উচ্ছ্বাসের কর্ণধার বাচিক শিল্পী স্বাতী পাল চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় উচ্ছ্বাসের সদস্যদের সাথে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত আবৃত্তি শিল্পী প্রবীর ব্রহ্মচারী, সম্রাট দত্ত, অলোক মুখোপাধ্যায় ও সায়ন্তনী দত্ত রায় কে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেল | উক্ত অনুষ্ঠানের আবহ সংগীতে ছিলেন শুভ্র সেনগুপ্ত |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )