
পিঙ্ক রোজেস এন্টারটেন্টমেন্টের পক্ষ থেকে প্রি-হোলি ফটোশুট 2026
সন্দ্বীপন মান্না : ৮ ই ফেব্রুয়ারি পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বসন্ত কে স্বাগত জানাতে নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে মিরর গার্ডেনে অনুষ্ঠিত হল প্রি হোলি সেলিব্রেশন ও হোলি স্পেশাল ফটোশুট |

পিঙ্ক রোজেস এন্টারটেন্টমেন্টের কর্ণধার মিসেস এশিয়া উইনার, ইন্টারন্যাশনাল মডেল , অ্যাক্টট্রেস , ও সোসাল অ্যাক্টিভিস্ট হিনা কৌসরের উদ্যোগে আয়োজিত এই ফটো শুটে হিনার সাথে ছোট থেকে বড় নিউকমার্স মডেলরা অংশ গ্রহন করে |

বহু সময় ধরেই হেনা কৌসর বিশেষভাবে বা সামাজিকভাবে পিছিয়ে পড়া কিন্তু ট্যালেন্টেড এরূপ ব্যক্তিত্ব যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে জায়গা করতে চান তাদের প্ল্যাটফর্ম দিয়ে আসছেন |

এদিনের শুটে বিশিষ্ট ব্যক্তিত্ব আইটা ক্লাব প্রেসিডেন্ট জয়ন্ত দাশগুপ্তকেও ফটো শুটে অংশ নিতে দেখা গেল |


CATEGORIES বিনোদন

