Home / বিনোদন / রবীন্দ্রনাথ টেগর এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিজন -২

রবীন্দ্রনাথ টেগর এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিজন -২

সন্দীপন মান্না : নতুন বছর শুরু হতেই বাংলায় এলেন বলিউড সুপারস্টার আফতাব শিবদাসানি | পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ও এর কর্ণধার মিসেস এশিয়া উইনার, ইন্টারন্যাশনাল মডেল , অ্যাক্টট্রেস , ও সোসাল অ্যাক্টিভিস্ট হিনা কৌসরের উদ্যোগে সল্টলেকের ট্রাংগ্রাইন রয়্যাল ব্যাংকুয়েটে অনুষ্ঠিত হলো সমাজের বিভিন্ন পরিসরে ব্যবসায়ী, ডাক্তার, মডেল, মেকআপ আর্টিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইত্যাদি বিবিধ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সম্মান জানাতে রবীন্দ্রনাথ টেগর এক্সেলেন্সি অ্যওয়ার্ড সিজন টু ও তার সাথে ডিজাইনার ক্যাটওয়াক | বহু সময় ধরেই হেনা কৌসর সর্বদাই বিশেষভাবে সক্ষম বা সামাজিকভাবে পিছিয়ে পড়া কিন্তু ট্যালেন্টেড এরূপ ব্যক্তিত্বদের যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে জায়গা করতে চান তাদের প্ল্যাটফর্ম দিয়ে আসছেন |

এদিনের অনুষ্ঠানে মঞ্চে বলিউড স্টার আফতাব ও হিনাকৌসর রবীন্দ্রনাথ টেগর এক্সেলেন্সি অ্যাওয়ার্ড এই সম্মান সম্মানপ্রাপকদের হাতে তুলে দেন | উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন IPS শান্তি দাস, বলিউড অ্যাক্টর বরুন সুরি , ব্যবসায়ী আফজাল খান, সোশ্যাল অ্যাক্টিভিজ জাভেদ আখতার , ডঃ একতা বাগরিয়া, জয়ন্ত দাশগুপ্ত সহ অন্যান্যরা |

ফ্যাশন ডিজাইনার মধুরিমা ডোম , অংকিতা গুপ্তা ও জুয়েলারি ডিজাইনার পূজা রায় দেবনাথের কালেকশনে ক্ষুদে থেকে বড় প্রফেশনাল ও নিউকমার্স মডেলরা এদিন র‍্যাম্প ওয়াক করে | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপারমডেল ও গ্রুমার সপ্তমী ব্যানার্জী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *