বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবি ডঃ শান্তনু সিনহা।
নিউ দিল্লি: বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের (ডব্লিউএইচআরপিসি) জাতীয় ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবি ও ভারত সরকারের অন্তর্ভুক্ত বিচার বিভাগের প্যানেল কাউন্সেল ডক্টরেট শান্তনু সিনহা। এই সংস্থাটি হলো একটি মার্কিন যুক্তরাষ্ট্রীয় সরকারি সংস্থা এবং এটি নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ স্টেট এবং কলোরাডো রাজ্যের সেক্রেটারি অফিস দ্বারা অনুমোদিত। এর সদস্যপদ সারা বিশ্বের ব্যক্তি, শিক্ষাবিদ এবং গোষ্ঠী নিয়ে গঠিত, যারা সক্রিয়ভাবে সমগ্র মানবজাতির জন্য মানবাধিকারের জ্ঞান এবং সুরক্ষা প্রচারে কাজ করে চলেছে।

গত ২৭শে ডিসেম্বর নিউ দিল্লির এক পাঁচতারা হোটেলে বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের (ডব্লিউএইচআরপিসি) সাংগঠনিক অধিবেশনে দীর্ঘদিন ধরে সমাজসেবায় কর্মরত ও আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুবাদে অ্যাডভোকেট শান্তনু সিনহা মহাশয়কে বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়।এই দায়িত্ব নেওয়ার পর অ্যাডভোকেট সিনহা জানান যে, উনার প্রথম লক্ষ্য হল শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এর সঙ্গে মিথ্যা মামলা করে অন্যায়ভাবে মানুষকে ফাঁসানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।




