
স্বামী বিবেকানন্দের জন্মোৎসব 2026
সন্দীপন মান্না : সিমলা ব্যায়াম সমিতি মাঠ প্রাঙ্গনে ১৬৩ তম স্বামী বিবেকানন্দ জন্মোৎসব পালনে ৯ ই জানুয়ারি থেকে ১৩ ই জানুয়ারি ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে স্বামী বিবেকানন্দ মিলন মেলা উৎসব | বিবেকানন্দ পাঠ চক্রের আয়োজনে ,সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সহযোগিতায় ও রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে থাকছে ৬০ এর বেশি রামকৃষ্ণ মিশনের বহু সংগঠনের স্টলের সাথে হস্তশিল্প ও বিভিন্ন খাবারের স্টল | এরসাথে বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপনে প্রদর্শনী ও বিভিন্ন সামাজিক, ভক্তিমূলক সাংস্কৃতিক ও অন্যান্য বিবিধ অনুষ্ঠান |

৯ ই জানুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল এই উৎসবের শুভ সূচনা পর্ব | যেখানে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দ জী মহারাজ, স্বামী জ্ঞানলোকানন্দ, কর্নেল সব্যসাচী বাগচী, ফুটবলার সুকুমার সমাজপতি সহ বিবেকানন্দ পাঠচক্রের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, সহ-সভাপতি সুভাষ ভট্টাচার্য , সহ-সম্পাদক অরুনেন্দু দও , সহ অন্যান্য সদস্যবৃন্দরা |



