বরানগরের সিঁথি ময়দানে শুরু হল বিদেশী প্লেয়ার দের নিয়ে ডায়মন্ড সার্কাস
সন্দীপন মান্না : সার্কাস মানেই ছোটদের মুখে হাসি | জীবজন্তুর খেলা এখন সার্কাসে না থাকলেও বিভিন্ন দেশ-বিদেশের সার্কাস প্লেয়ারদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ডায়মন্ড সার্কাস। এবার প্রথমবার বরানগরের সিঁথি ময়দানে ১৭ই ডিসেম্বর থেকে শুরু হলো ডায়মন্ড সার্কাস | এই দিনে সার্কাসের শুভ উদ্বোধন করলেন বরানগর বিধানসভার বিধায়িকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি | বরানগর পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু , ডায়মন্ড সার্কাসের কর্ণধার এম ডি সামসাদ সহ অন্যান্যরা |

এই সার্কাস চলবে নতুন বছর ২০২৬ এর ৩০ শে জানুয়ারি পর্যন্ত | প্রত্যহ তিনটি শো এখানে চলবে | এই সার্কাসের বিশেষ আকর্ষন রাশিয়া ,কেনিয়া ,ইউথপিয়া মঙ্গোলিয়া, মনিপুর সহ বিভিন্ন জায়গার ইন্টারন্যাশনাল সার্কাস প্লেয়ারদের খেলা |



CATEGORIES বিনোদন

