
সামাজিক কর্মসূচীতে পালিত হল ‘ খেলা হবে ‘
সন্দীপন মান্না : ৭ই ডিসেম্বর আড়িয়াদহ সখের বাজারের স্বপন মন্ডল স্মৃতি ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সামাজিক কর্মসূচীতে ‘ খেলা হবে ‘ | কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের সান্নিধ্যে কামারহাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও আড়িয়াদহ দক্ষিণেশ্বর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শীতের সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সামাজিক কর্মসূচি খেলা হবে | কামারহাটি বিধানসভার কো-অর্ডিনেটর শুভরূপ মিত্রের তত্ত্বাবধানে ও আড়িয়াদহ দক্ষিণেশ্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শিবাশিষ মজুমদারের বিশেষ প্রচেষ্টায় অশিষ ভট্টাচার্যের সহযোগিতায় এলাকার জ্ঞানী গুণীজনকে সম্মান প্রদান , দলের প্রবীণ সদস্যদের সম্বর্ধনা, এলাকার ক্লাবগুলি ও ছোটদের মধ্যে খেলার সরঞ্জাম প্রদান ও এর সাথে দুস্থদের হাতে শীত বস্ত্র বিতরণের এক বিশেষ সামাজিক কর্মসূচি পালিত হল | উক্ত অনুষ্ঠানে এদিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র , কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, উপ পৌর প্রধান তুষার চ্যাটার্জি, আড়িয়াদহ দক্ষিণেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর দীপাংশু ঘোষাল, সি আই সি মেঘনা মিত্র, সহ অন্যান্যরা | এদিন বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে এই অনুষ্ঠানে |


