বলিউড অভিনেতা আফতাব কলকাতায় আসছে নতুন বছরে পিঙ্ক রোজেস এন্টারটেন্টমেন্টের অনুষ্ঠানে
দেবশ্রী মুখার্জী : ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্ট একটি পরিচিত নাম | যারা বহু সময় ধরে নতুন মডেলদের সাথে প্রান্তিক কিন্তু ট্যালেন্টেড ছেলেমেয়েদের ফ্যাশন দুনিয়ায় আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে | আগামী বছর অর্থাৎ ২০২৬ এর ১৭ ই জানুয়ারি পিঙ্ক রোজেস এন্টারটেন্টমেন্টের পক্ষ থেকে ও এর কর্নধার মিসেস এশিয়া উইনার , ইন্টারন্যাশনাল মডেল , অ্যাক্টট্রেস ও সেস্যাল অ্যাক্টিভিষ্ট হিনা কৌসরের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথ টেগর এক্সিলেন্সি অ্যাওয়ার্ড , ফ্যাশন ডিজাইনার ক্যাটওয়াক ও ফ্যান্সি ড্রেস কমপিটিশন | উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে থাকবেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসশনি | ৯ই নভেম্বর কলকাতার এক ক্যাফে তে উক্ত সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল এই শো এর আনুষ্ঠানিক পোস্টার লঞ্চ |

কলকাতা সহ অন্যান্য রাজ্য থেকে চলবে অনলাইন ও অফলাইন রেজিস্টেশন | আরো বিশদ তথ্য থাকবে এদের ওয়েবসাইট , ইন্সটাগ্রাম ও ফেসবুক পেজে এমনটাই জানালেন এদিন পোস্টার লঞ্চ উপস্থিত হিনা কৌসর | এছাড়াও উপস্থিত ছিলেন আইটা ক্লাব প্রেসিডেন্ট জয়ন্ত দাসগুপ্ত , ডঃ একতা বাগরিয়া , ডিজাইনার মধুরিমা ডোম , মেকআপ আর্টিস্ট পূজা সাউ সহ অন্যান্যরা |


