৩৭ তম বর্ষে পথচলা শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘ কলাক্ষেত্রম ‘ এর সাংস্কৃতিক সন্ধ্যা

৩৭ তম বর্ষে পথচলা শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘ কলাক্ষেত্রম ‘ এর সাংস্কৃতিক সন্ধ্যা

সন্দীপন মান্না : ৩ রা জুন কলকাতার রবীন্দ্রসদনে ভারত নাট্যম ও ওডিসি শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ সংস্থা ‘কলাক্ষেত্রম ‘ এর পক্ষ থেকে ও এর কর্ণধার গুরু ডঃ শুভাশিষ ভট্টাচার্য্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে ৩৭ তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শাস্ত্রীয় নৃত্যের সাথে কবিগুরুর স্মরণে রবীন্দ্রনাথের নৃত্য নাট্য ও গীতি নাট্যের মধ্যে থেকে সাতটি রসের সংকলিত নৃত্যনাট্য ও গীতি নাট্যের সমাহার ‘ রবি গানের রসের ধারায়’ ও শতবর্ষে সংগীত পরিচালক সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তারই গান ও কবিতার সংকলনে অনুষ্ঠিত হলো ‘আলোর পথযাত্রী ‘ । রবি গানে রসের ধারা ও আলোর পথযাত্রী এর নৃত্য পরিচালনায় ছিলেন গুরু ডঃ শুভাশিস ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্য্য |

সংকলনে ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মেঘনা নন্দী ও শান্তনু গঙ্গোপাধ্যায় | অনুষ্ঠান দেখতে এদিন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার , শিল্পী দেবযানী কুমার, হৈমন্তী চট্টোপাধ্যায় কিংবদন্তি নৃত্য শিল্পী পূর্ণিমা ঘোষ, পলি গুহ, ওরিয়েন্ট জুয়েলার্সের ডি জিএম সুস্মিতা দাস চৌধুরী , দেবপ্রিয় চক্ৰবর্ত্তী ,পূজা মজুমদার সহ অন্যান্যরা | উক্ত অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় ছাত্র-ছাত্রীদের সাথে একই মঞ্চে গুরু ডঃ শুভাশিস ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্যের নৃত্য পরিবেশনা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )