মিস্টার এন্ড মিসেস বেঙ্গল 2025
সন্দীপন মান্না : ডি এস প্রোডাকশন হাউস এন্ড এন্টারটেইনমেন্ট ও এন বি প্রোডাকশন হাউজ এন্ড ইন্টারটেনমেন্টের পক্ষ থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি ও নীল বিশ্বাসের পরিচালনায় শিয়ালদার বি সি রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বিগেস্ট বিউটি প্যাজেন্ট ও অ্যাওয়ার্ড শো মিস্টার এন্ড মিসেস বেঙ্গল 2025 | এই বিউটি প্যাজেন্ট শো তে প্রায় ১৯০ জন মডেল ও প্রতিযোগী অংশ গ্রহন করে | জুড়িতে ছিলেন রুদ্র বিশ্বাস , পারমিতা ব্যানার্জি ও অচিত কুমার | এছাড়াও অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুদীপ্তা বক্স্রী ।

তিনি অনেক প্রতিযোগীকে তাদের যোগ্যতা অনুযায়ী আওয়ার্ড দেন ।এই শো তে উপস্থিত ছিলেন এম এল এ দেবাশীষ কুমার এবং ম্যাজিস্ট্রেট অভিরুপ ভট্টাচার্য এবং সাপোর্ট করেছেন মিনু সারী এছাড়াও আওয়ার্ডি হিসেবে মনোনীত ছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক , অভিনেতা রাজিব বোস , অভিনেতা অয়ন ঘোষ | এই শো তে উপস্থিত অভিনেতা, অভিনেত্রীদের সম্মানিত করা হয় মেমেন্টো প্রদানে এর সাথে বিজেতাদের ক্রাউন দিয়ে সম্মানিত করা হয় | অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী, গ্রুমার ছিলেন ভিহান সিং |



