পাথুরিয়াঘাটার ‘খেলাত ভবন ‘ ভ্রমনপিপাসুদের জন্য নবরূপে সজ্জিত হতে চলেছে

সন্দীপন মান্না : বর্তমান যুগে আধুনিকতার স্রোতে বাংলার নর্থ কলকাতা আজও পুরনো কলকাতার স্মৃতির সাথে বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে সচেষ্ট ৷ আমরা রয়েছি এখন ৪৭ নম্বর পাথুরিয়াঘাটা রোডের খেলাত ঘোষ ভবনে ৷ এ বাড়িটি দেখলে বোঝা যায় এটি আজও বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে ৷ বহু বছর আগে খেলাত চন্দ্র ঘোষ এটি নির্মাণ করে ছিলেন ৷

বর্তমানে এই বাড়িটির বয়স প্রায় ১০০ বছরেরও বেশি ৷ ১৮২৭ সালে তিনি ৪৬ নম্বর পাথুরিয়া ঘাটা স্ট্রীটে জন্মগ্রহণ করেন ৷ তিনি অত্যন্ত বিদ্বান ব্যক্তি ছিলেন, তার সাথে ধর্মীয়, আধ্যাত্মিক ও সমাজ কল্যাণমূলক কর্মের জন্য তিনি সমাজে সম্মানিত ছিলেন ৷ কলকাতার টালা ট্যাংক নির্মাণের জন্য সেই সময় তিনি জমি দান করেছিলেন ৷ তাঁর জীবদশায় আর্কিটেকচার কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন দ্বারা ডিজাইন করা এই বাড়িটির নির্মাণ কাজ হয় ৷ বাড়িটির লম্বা সুউচ্চ স্তম্ভ ,সুন্দর মার্বেলের ভাস্কর্য ,অসংখ্য পেন্টিং,প্রথাগত ঠাকুরদালান, দীর্ঘ করিডোর, মার্বেল সিঁড়ি ইত্যাদি বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করেছিল ৷ এ সময় খেলাত ভবন ছিল কলকাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইভ থিয়েটার ভেনু গুলির মধ্যে একটি ও পারফর্মিং আর্ট এর ক্ষেত্রে সর্বদা অগ্রগণ্য।

সেই সূত্রে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই ভবন পরিদর্শনে আসেন যেমন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ,মহাত্মা গান্ধী, ডঃ রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধা কৃষ্ণণ সহ আরো অনেকে ৷ বর্তমানে এই বাড়িটির সত্ত্বাধীকারীরা বর্তমান যুগের সাথে কিছুটা মেলবন্ধনে এই ভবনকে নবরূপে সুসজ্জিত করতে চলেছে যাতে আগামী দিনে বাংলার ঐতিহ্য প্রেমীদের কাছে ও পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হয়ে ওঠে ৷ এর সাথে পর্যটকদের জন্য এখানে থাকাবে বাঙালিয়ানা আহারের সুব্যবস্থাও ৷ আগামী দিনে এই ভবন যে কলকাতা ভ্রমণকারীদের জন্য আকর্ষনীয় স্থান হয়ে উঠবে তা বলাই বাহুল্য ৷

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )