রেডওয়াইনের বঙ্গ জ্যোতিষ সম্মান 2026
দেবশ্রী মুখার্জী : ২৪ শে এপ্রিল কলকাতার ICCR এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে ও এর কর্ণধার অভিজিৎ গুপ্তর বিশেষ উদ্যোগে ওব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বঙ্গ জ্যোতিষ সম্মান ২০২৬ সিজন- ২ | এবারে মোট ২১ জন প্রতিষ্ঠিত জ্যোতিষবিদদের সাথে নতুনদেরও সম্মানিত করা হলো এই সম্মানে |

এই বার যারা বঙ্গো জ্যোতিষ সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আচার্য রথীন্দ্র কুমার মল্লিক, অচিন্ত্য ভট্টাচার্য গুরুজী বিনয় মহারাজ, শ্রীময়ী মা, মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী, জ্যোতিষ অরিত্র ভট্টাচার্য, তন্ত্র আচার্য শ্রী মদন মুখার্জী , শ্রীমতি বুড়ি মা , শ্রী স্বাতী শাস্ত্রী , জ্যোতিষ রাহুল দেব , শ্রী বিজন ভট্টাচার্য্য সহ অন্যান্যরা | এদিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী, পরিচালক অনিন্দ সরকার , সঞ্জীব বসাক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা |



