SIR এ জনগনের সহায়তায় তৃনমূলের বাংলার ভোট রক্ষা শিবির

নিউজ ডেস্ক : গত ৪ঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হল SIR | সূত্রের খবর এই SIR আতঙ্কে প্রাণ গিয়েছে ইতিমধ্যে বহু মানুষের | বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এস আই আর সংক্রান্ত বিষয়ে রাজ্যবাসীকে সহায়তা করতে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির |যাতে SIR এ কোন যোগ্য ভোটারের নাম বাদ না যায় | কামারহাটি বিধানসভাব ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর তপন আচার্যের তত্ত্বাবধানে চলছে ৫টি জায়গায় ভোট রক্ষা শিবির | ১ নং রামকৃষ্ণ পল্লী , অরুনাদয় পল্লী , ২নং রামকৃষ্ণ পল্লী , ওয়ার্ড অফিস ও নিউ কলোনীতে | প্রত্যহ সকাল ১০টা থেকে দুটো পর্যন্ত ও বিকেল ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত চলছে এই ভোট রক্ষা শিবির |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )