সন্দীপন মান্না : ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালনে বেঙ্গল প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়িজ আসিোসিয়েশনের পক্ষ থেকে শিয়ালদহ মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হল চতুর্থতম ইয়ুথ কনভেনশন। ব্যাংক কর্মীবৃন্দদের দ্বারা সংগঠিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন ব্যাংক কর্মচারীদের ওয়ার্ক লাইফ ব্যালান্স , রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতা ,দেশের প্রাইভেট ব্যাংক গুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত করার প্রস্তাব , ব্যাংকে গ্রাহকদের তুলনায় কর্মচারীর সংখ্যা কম ফলে ভালো গ্রাহক পরিষেবা দিতে শুন্য পদে কর্মচারী নিয়োগ , লোন ডিফল্টারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ইত্যাদি বিবিধ ইস্যুতে সংগঠনের নেতৃত্বরা এদিন সোচ্চার হন মঞ্চ থেকে। উক্ত সভায় এদিন মঞ্চে সংগঠনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বেঙ্গল প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসিোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেন নগর , সংগঠনের চেয়ারম্যান কমল ভট্টাচার্য , সভাপতি পার্থ চন্দ, সংগঠনের ইয়ুথ কাউন্সিলের সেক্রেটারী শীর্ষেন্দু দাস , ইয়ুথ কাউন্সিলের প্রেসিডেন্ট শ্রীকৃষ্ণ ঘোষ সহ অনুষ্ঠানের মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ডঃ দেবাশিস সরকার , এ পি বি ই এ (APBEA ) এর সাধারণ সম্পাদক গৌরব শর্মা সহ অন্যন্যরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *