
১৪ ই আগস্ট বিভাজন বিভিষিকা দিবস পালন কলকাতায় 2025
সন্দীপন মান্না : ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দেশ ভাগের যন্ত্রণার মধ্য দিয়ে | সেই সময় পার্টিশনে বহু মানুষ হয়েছিল ঘরছাড়া ,বহু পরিবার হারিয়েছিল তাদের স্বজনদের ,চলেছিল মানুষের উপর মানুষের নির্মম অত্যাচার | দেশ ভাগের সেই করুন সময়কে স্মরণ করতে ও বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ ই আগস্ট ‘পার্টিশন হররস ডে ‘ ঘোষণা করেছেন | প্রতি বছরের মত এবারেও মিনিস্ট্রি অফ কালচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১৪ ই আগস্ট দেশজুড়ে পালিত হল এই দিন টি | কলকাতাতেও অন্যান্য জায়গার সাথে সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্যানেল ডিসকাশন , পার্টিশন নিয়ে তৈরি বিশেষ ডকুমেন্টারি স্ক্রিনিং ,দেশ বিভাজনের ওপর এক বিশেষ এক্সিবিশন, ‘AS they saw পার্টিশান 1947 ‘ এই বইটির প্রকাশ ও এর সাথে সাইলেন্ট মার্চের মধ্যে দিয়ে পালিত হলো দেশের বিভাজন বিভীষিকা দিবস |

এদিন সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রিয় কলা কেন্দ্র নিউ দিল্লীর হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসর কে . অনিল . কুমার , ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল অরিজিৎ দও চৌধুরী , বঙ্গ বিজেপীর পক্ষ থেকে প্রীতম দও , স্টেট বিজেপির ভাইস প্রেসিডেন্ট Dr. মধুছন্দা কর , সহ অন্যান্যরা | এক্সিবিশন চলবে আগামী ১৭ ই আগস্ট পর্যন্ত | এদিন প্রায় আড়াই হাজার মানুষ মৌন মিছিলে অংশ নেয় |


