শ্যামা সম্মান 2025

শ্যামা সম্মান 2025

নিউজ ডেস্ক : তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান 2025 সেরা মন্ডপ

কৃষ্ণপুর শিব কালী স্পোর্টিং ক্লাবের এবছরের শ্যামা পূজো ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে | এই পূজোর উদ্যোক্তা বিধাননগর পৌর নিগমের ২৩ নং ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মন্ডল ও সুকুমার মন্ডলের প্রচেষ্টায় হওয়া এই পূজোর মন্ডপ সজ্জায় বাংলার মনীষি দের বীরত্ব ও মহত্বের কাহিনী ফুটে ওঠে | তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান 2025 “ সেরা মন্ডপ সজ্জা “সম্মানে ভূষিত এই পূজো |

শ্যামা সম্মান সেরা সাবেকিয়ানা পূজো

কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের মহিলা পরিচালিত কালী পুজো এ বছর ১৬ তম বর্ষে পদার্পণ করেছে | সাবেকিয়ানায় রাজবাড়ীর বড়মার আদলে সেজে উঠেছে এই পূজো | মন্ডপে প্রতিমা দর্শনে উপস্থিত কলকাতার ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ ,বরো ১ এর চেয়ারম্যান তরুন সাহা, প্রবীর কুন্ডু ,দিলীপ বিশ্বাস , সহ অন্যান্যরা | এই পুজোর উদ্যোগে বিশেষভাবে সহায়ক সর্বানী ঘোষ , লতিকা মন্ডল , বন্দনা বিশ্বাস , রবিন ঘোষ , হরি নারায়ণ যাদব ,পুতুল দাস, অপূর্ব দে, খুকু ব্যানার্জি সহ অন্যান্য ক্লাব সদস্যদের উপস্থিতিতে তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত’ শ্যামা সম্মান 2025 সেরা সাবেকিয়ানা পূজো সম্মানে ভূষিত ‘ |

শ্যামা সম্মান 2025 সেরা থিম


দক্ষিণ দমদমের যোগী পাড়া বালক সংঘের পূজো মন্তপ তৈরী হয়েছে অটিস্টিক বাচ্চাদের দিয়ে ৷ তারাও যে অন্যান্য সাধারণ বাচ্চাদের মত অনন্য ও প্রতিভাপূর্ণ তা বোঝাতে এই উদ্যোগ নেন এই পূজোর কর্মকর্তা বিকি সাহা সহ অন্যান্য সদস্যরা ৷ এই পূজো শ্যামা সম্মান 2025 সেরা থিম সম্মানে ভূষিত

শ্যামা সম্মান 2025 কলেজ স্কোয়ার সেরা পূজো


রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ ও অধিবাসীবৃন্দ ক্লাবের কালী পূজো ১৩৪ তম বর্ষে পদার্পণ করেছে | মায়ের বিশাল মূর্তি সেজে উঠেছে এক অভিনব রূপে | পূজোর উদ্যোক্তা লাল্টু পাত্র ও অন্যান্য ক্লাব সদস্যদের প্রচেষ্টায় আয়োজিত এই প্রাচীন পূজো ক্লাবের সদস্য , সদস্যা ও এলকাবাসীর সহযোগীতায় নিষ্ঠার সাথে পালিত হয় | এই তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান 2025 কলেজ স্কোয়ারের সেরা পূজোর সম্মানে ভূষিত হয়েছে |

শ্যামা সম্মান 2025 সেরা ভাবনা

প্রগতি সংঘ কৃষ্ণপুর রবীন্দ্র পল্লীর পূজো সেরা ভাবনা সম্মানে ভূষিত ৷ এবারে তাদের থিম শক্তি রূপেন সংস্থিতা | এই মন্তপ সজ্জায় মায়ের শক্তির রূপকে বর্ননা করা হয়েছে ৷ মন্তপ সজ্জায় ছিলেন শিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর রায় ৷

শ্যামা সম্মান2025 সেরা প্রতিমা

তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত শ্যামা সম্মান 2025 সেরা প্রতিমা সম্মানে ভূষিত দমদম বড়ো কালী পূজোর প্রতিমা ৷ বহু ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় এই পূজো ৷ বিশাল আকারের এই প্রতিমা জিতে নিল সেরা প্রতিমার সম্মান |

শ্যামা সম্মান2025 সেরা পরিবেশ


আমবাগান ইয়ূথ আ্যাসোসিয়েশন পূজো শ্যামা সম্মান 2025 সেরা পরিবেশ সম্মানে ভূষিত ৷ পড়ার ছোট থেকে বড় সকলে মিলে আয়োজন করে এই পূজোর ৷

শ্যামা সম্মান 2025 বরানগরের সেরা পূজো

আলমবাজার বালক সংঘের পূজো শ্যামা সম্মান 2025 বরানগরের সেরা পূজোর সম্মানে ভূষিত |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )