
শিব শক্তি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সামাজিক কর্মসূচী পালন
সন্দীপন মান্না : ১১ই মে দমদম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কুমোড় পাড়া বিশ্ববাংলা মাঠ প্রাঙ্গনে এলাকাবাসীর সমাগমে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান উৎসব | শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সম্পাদক অমরনাথ সিং এর বিশেষ উদ্যোগে ও ক্লাবের কার্যকরী সভাপতি শংকর চক্রবর্তী ও প্রেসিডেন্ট সত্যেন্দ্র সিং ও অন্যান্য সকল সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই সামাজিক কর্মে বহু এলাকাবাসী এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করায় ও প্রায় ৭০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে |

উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামী , AITC সদস্য বিকাশ রায়, সমাজসেবী সোমা গোস্বামী , সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানান বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ও গ্রীষ্মের তাপদাহে রক্তের চাহিদা মেটাতেই তাদের এরূপ প্রয়াস |


