
যাত্রাপথ কালচারাল সোসাইটির তত্ত্বাবধানে হরকুটিরে ঠুংরির ওয়ার্কশপ
সন্দীপন মান্না : ৬ই জুলাই উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটা রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির ৩৫০ বছরের ঐতিহ্যপূর্ণ গান ঘরে অনুষ্ঠিত হলো ১ দিনের জন্য যাত্রাপথ কালচারাল সোসাইটি আয়োজিত ও এর কর্ণধার বিশিষ্ট সেতার বাদক শিল্পী অভিরূপ ঘোষের তত্ত্বাবধানে শাস্ত্রীয় ঠুংরি গানের ওয়ার্কশপ | শাস্ত্রীয় সংগীত শিল্পী বিদূষী অবন্তী ভট্টাচার্যের গানে ও বিশিষ্ট তবলা বাদক শিল্পী পন্ডিত অরবিন্দ ভট্টাচার্যের তালে অনলাইন ও অফ লাইনে প্রায় ৫০ জন শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেয় | এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য শাস্ত্রীয় সংগীতের প্রসার ঘটানোর সাথে থ্যালাসিমিয়া, ক্যান্সার ও বৃদ্ধ – বৃদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা শিল্পী বিদূষী অবন্তী ভট্টাচার্যের তত্ত্বাবধানে ও যাত্রাপথ কালচারাল সোসাইটির সহযোগিতায় | এদিনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৌমাদিত্য মুখার্জি, অর্চিসমান রায় ব্যানার্জী সহ অন্যান্যরা |


