
বিদ্যাধন স্কলার শিপ –পশ্চিমবঙ্গ ২০২৪
দেবশ্রী মুখার্জী: শ্রীমতি কুমারী শিবুলাল এবং শ্রী এস. ডি. শিবুলাল (co – founder of infosys) প্রতিষ্ঠিত সরোজিনী দামোদরণ ফাউন্ডেশন (SDF)তাঁদের বিদ্যাধন স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহনের জন্য ছাত্র ছাত্রীদের কে আমন্ত্রণ জানিয়েছে।। এই স্কলারশিপটি আর্থিক পিছিয়ে পরা ছাত্র ছাত্রীদের জন্য, যাদের পরিবারের বার্ষিক আয় টাকা ২লাখের নিচে। আবেদনের জন্য ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ২০২৪ সালের ম্যাট্রিক / মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উর্তীন্ন হতে হবে এবং সেই পরীক্ষায় ৮০% বা ৮.০ সিজিপে অর্জন করতে হবে ( বিশেষ ভাবে ছাত্র ছাত্রীদের জন্য ৬৫% বা ৬.৫ CGPA )।।

নির্বাচিত ছাত্র ছাত্রীদের উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য বছরে টাকা ১০০০০ প্রাপ্ত হবে। তারা যদি শিক্ষায় ভালো ফল অর্জন করে তবে তাঁদের কে ডিগ্রি কোর্স অনুসরণ করার জন্য বছরে টাকা ১৫০০০ থেকে ৭৫০০০ পর্যন্ত প্রদান করা হবে।। ১০ ই জুলাই ২০২৪ মধ্যে অনলাইনে আবেদন করা যাবে www.vidyadhan.org বা SDF Vidya Application ব্যবহার করে ( SDF Vidya আপ্তি (এপটি ) গুগল প্লে স্টোরে উপলব্ধ )। আরো বিস্তারিত জানতে, অনুগ্রহ করে vidyadhan. bengal@sdfoundationindia. com ঠিকানায় EMail করুন।।


