
বড়পর্দায় মুক্তি পেল পূর্ন দৈর্ঘ্যের ছবি ” Love প্রেম ভালবাসা “
সন্দীপন মান্না : ২০ শে জুন জে . আর ফিল্মস ও ব্লু চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বড় পর্দায় রিলিজ হল বাংলা ছবি ‘ “‘ লাভ প্রেম ভালবাসা ‘ | রাখি দে ও সৌম্যদীপ পালিতের প্রযোজনায় , এম সুস্মিতের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী অনামিকা সাহা , রুদ্র , স্যাম , অনুশ্রী , জাগৃতি , জয়ন্ত দে , সুস্মিতা মুখার্জী , দেবাশীষ গাঙ্গুলী , শান্তনা বসু , সহ এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস |

সল্টলেকের RDB সিনেমাহলে অনুষ্ঠিত হল এই ছবির প্রিমিয়ার | যেখানে প্রথম দিনেই ছিল হলে দর্শকদের ভিড় | এদিন প্রমিয়ারে ছবির কলকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্র , স্যাম , জয়ন্ত দে , অনুশ্রী , জাগৃতি , প্রফেসর সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা | মেলোডিয়াস গান ও নিছক প্রেমের গল্পে পারিবারিক এই ছবি যে দর্শকিদের মন জয় করেছে তা উপস্থিত দর্শকদের করতালি তেই প্রকাশ পেয়েছে |



