থ্যালাসেমিয়া ও এইডস এর সবেতনতা বৃদ্ধিতে সেরাম থ্যালাসেমিয়া প্রেভেনশন ফেডারেশনের পদযাত্রা

থ্যালাসেমিয়া ও এইডস এর সবেতনতা বৃদ্ধিতে সেরাম থ্যালাসেমিয়া প্রেভেনশন ফেডারেশনের পদযাত্রা

সন্দীপন মান্না : ১ লা ডিসেম্বর বিশ্ব এড্স দিবস উপলক্ষে ৭ই ডিসেম্বর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে এড্ স ও থ্যালাসেমিয়ার সচেতনতা বৃদ্ধি করতে শ্যামবাজার থেকে উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় |

এর সাথে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা ও রক্তদান উৎসব | যেখানে পুরস্কার রূপে তাদের প্রয়োজনীয় জীবনদয়ে ওষুধও তুলে দেওয়া হয় | সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্যের উদ্যোগে ও আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সুদর্শনানন্দ জি মহারাজ, বিধায়ক অশোক দেব , বিধায়ক বিবেক গুপ্তা , বিধায়ক সুপ্তি পান্ডে, ক্রিকেটর সংবরণ ব্যানার্জি , শ্রেয়া পান্ডে , সহ এলাকার ডাক্তার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )