টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশন সেলিব্রেশন 2025

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশন সেলিব্রেশন 2025

সন্দীপন মান্না : ২০ শে আগস্ট টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ২০২৫ এর কনভোকেশন সেলিব্রেশন হল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে | যেখানে এই ইউনিভার্সিটিটর প্রায় ২০০০ জন ছাত্রছাত্রীদের ডক্টরেট , পোস্ট গ্রাজুয়েট , ডিগ্রি প্রদানের সাথে গোল্ড মেডেলিস্টদের সম্মান প্রদান করা হয় | এর সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্র তা মিউজিক হোক বা অভিনয় বা ইঞ্জিনিয়ারিং সেইসব বিভাগে নিজেদের পরিসরে অগ্রসর বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানীয় ডি-লিট ডিগ্রী প্রদান করা হয় |

এ বছরের সম্মানীয় ডিলিট ডিগ্রী প্রাপকেরা হলেন পদ্মশ্রী অভিনেত্রী অপর্ণা সেন , পদ্মশ্রী ইন্ডিয়ান ক্লাসিক মিউজিসিয়ান শুভা মুদগল , পদ্মশ্রী হরিহরণ , ক্যামিকাল ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সিফিক রিসার্চে পদ্মভূষণ ডঃ রঘুনাথ অনন্ত মাসেলকার সহ অন্যান্যদের |

উক্ত অনুষ্ঠানে ডিগ্রী প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডঃ সঙ্ঘমিত্রা বন্দোপাধ্যায় , IBM কানট্রি হেড জগদীশ ভট , হেড অফ গুগল এডুকেশন ইন্ডিয়ার সঞ্জয় জেন , টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চানসেলার প্রফেসর ডঃ গৌতম রায় চৌধুরী , কো চেয়ারপারসন মানসী রায় চৌধুরী , এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায় চৌধুরী , ভাইস চানসেলার প্রফেসর সমীরণ চট্টোপাধ্যায় , প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )