জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদের সেমিনার

জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদের সেমিনার

সন্দীপন মান্না : ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদ বিগত কিছু সময় ধরেই স্বর্ণশিল্পী , ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রগতিতে সহায়ক হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পৌছে দেওয়া ও আধুনিক প্রযুক্তির সাথে ব্যবসার উন্নতি সাধন, স্বর্ণকার ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করা , IEC , GST , MSME ইত্যাদি ক্ষেত্রে লাইসেন্স ও রেজিস্ট্রেশনে সহায়তা করা , ব্যবসা কে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে রূপান্তরিত করা , সমাজে কর্মসংস্থান বাড়ানো ইত্যাদি বিবিধ ক্ষেত্রে কাজ করে চলেছে | এই দিন ১২ই জুন রথীন্দ্র মঞ্চে বিবিধ বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্বর্ণকার ব্যবসায়ীদের উন্নতি সাধনে ডিজিটাল ডিজাইনিং, ই কমার্স ব্যবসার গঠন ,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সরকারি প্রকল্পের সাথে যুক্ত করে ব্যাবসার প্রসার ঘটানো ইত্যাদি বিভিন্ন বিষয়ে সরকারি আধিকারিক ও স্বর্ণকার ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল | যেখানে আলোচনায় আগামী দিনে তারা বিবিধ সরকারি পরিষেবার লাভ কিভাবে নিতে পারে যাতে তাদের ব্যবসার প্রসার হয় সেই দিকটি উঠে আসে | এদিন আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাটের চেয়ারম্যান সুভাষ চন্দ্র আগারওয়াল , GM DIC কলকাতা রবীন্দ্র নাথ বিশ্বাস , MSME ডিপার্টমেন্ট অ্যাডিশনাল সেক্রেটারী অরুন্ধুতি ভৌমিক , কাউন্সিলার রাজেশ সিন্হা সহ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট রঞ্জিত রাই , ভাইস প্রেসিডেন্ট জয় প্রকাশ কুলথিয়া , সেক্রেটারি সরওয়ান সনি , কেবিনেট প্রেসিডেন্ট ধুলি চন্দ ধল্লা , ট্রেজারার কমল সনি সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )