
গ্ল্যামার গ্লো ফ্যাশনের নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চ 2026
সন্দীপন মান্না : ১১ ই ফেব্রুয়ারি বিধাননগরের নাইসি স্টুডিওতে গ্ল্যামার গো ফ্যাশন আয়োজিত ও ইউনিক প্রসেন আইকনের সহযোগিতায় ও রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহযোগে লঞ্চ হল নতুন বছর ২০২৬ এর ক্যালেন্ডার | গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্নধার মৌসুমী বর্ধনের বিশেষ উদ্যোগে ও ইউনিক প্রোসেন আইকনের কর্নধার প্রোসেন তিওয়ারির প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্যালেন্ডার লঞ্চের সাথে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গ শিরোমণি সম্মান এওয়ার্ড- সিজন 15 এর পোস্টার লাঞ্চ হয়।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রুপে উপস্থিত রিপোটার্স এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, ডিজাইনার রাই কিশোরী , আইনজীবী দেবদানি ঘোষ ও সঞ্জয় তাওয়ারের উপস্থিতিতে এই ক্যালেন্ডার স্যুটে অংশগ্রহণকারী মডেলদের ক্যালেন্ডার ও সম্মানপত্র দিয়ে সম্মান প্রদান করা হয় | উক্ত ক্যালেন্ডার শুটে গীতপ্রিয়া দত্ত, অহনা ঘোষ, সুতপা দত্ত, শুভ্রা নায়েক সহ মোট ২৬ জন প্রফেশনাল ও নন প্রফেশনাল মডেলরা অংশগ্রহণ করে |সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে যারা সহযোগী হন তাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়া দাস, অয়ান জানা , এষা দে , মিষ্টি দত্ত কর সহ অন্যান্যরা |




