
গ্র্যান্ড ফিনালে আই – গ্ল্যাম মিস্টার এন্ড মিস জুনিয়র বেঙ্গল চাম্পিয়ানশিপ 2025
সন্দীপন মান্না : বিউটি পেজেন্ট শোয়ের মধ্যে পরিচিত একটি নাম I GLAM | আই- গ্ল্যাম এমনই একটা প্ল্যাটফর্ম যা বহু বছর ধরে যারা ফ্যাশন ,মডেলিং বা গ্ল্যামার জগতে কাজ করতে চায় তাদের ট্যালেন্ট কে খুঁজে এনে সুযোগ করে দেয় স্বপ্ন পূরণে | আই – গ্ল্যামের কর্ণধার দেবযানী মিত্রের বিশেষ প্রচেষ্টায় ১৫ই জুন সল্টলেকের এক ব্যাংকুয়েটে অনুষ্ঠিত হলো সপ্তম তম আই গ্ল্যাম মিস্টার এন্ড মিস জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়নশিপ 2025 | পাঁচ বছরের নিচে ও এর উর্ধে ছোটদের সাথে টিনজ বিভাগেও প্রতিযোগীদের অংশ নিতে দেখা গেল |

এই দিনের প্রতিযোগিতায় বিশেষ মাত্রা যোগ হয় শারীরিক বিশেষভাবে সক্ষম শিশুদের ওয়াক | এই বিউটি প্রেজেন্ট কনটেস্টটের প্রতিযোগিতায় এদিন জুড়িতে উপস্থিত ছিলেন প্রাক্তন I- GL AM বিজেতা শ্বেতা ভারতী , দীপ নিগম , কবিতা কাপুর , শিল্পম খান্না , পুতুল ধর সহ অন্যান্যরা | 7th আই- গ্ল্যাম মিস্টার এন্ড মিস জুনিয়র বেঙ্গল এর বিজেতারা হলেন আই – গ্ল্যাম মিস্টার লিটল চ্যাম্প 2025 খেতাব পেল মহম্মদ কোলেন শেখ , আই গ্ল্যাম মিস লিটল চ্যাম্প 2025 হলেন প্রিয়াংশি সাহা , আইগ্ল্যাম মিস্টার জুনিয়র বেঙ্গল 2025 হলেন স্মায়ান বোস , আই গ্ল্যাম মিস জুনিয়র বেঙ্গল2025 হলেন নন্দিনী কুন্ডু | ১ম রানার আপ হলেন উর্জিতা হতাই , ২ য় রানার আপ হলেন অনুষ্কা দাস | টিনস ক্যাটাগরিতে আই গ্ল্যাম মিস টিনজ বেঙ্গল 2025 খেতাব জিতলেন বেধিকা শৰ্মা , ১ম রানার আপ হলেন আদৈত্তা দও , দ্বিতীয় রানার আপ হলেন নন্দিনী ভট্টাচার্য |



