
ক্যানসারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রেয়া পান্ডে
দেবশ্রী মুখার্জী : ২২ ডিসেম্বর মানিকতলা বিধানসভার অন্তর্গত বিধান গার্ডেনে অনুষ্ঠিত হলো সমাজসেবী ও যুবনেত্রী শ্রেয়া পান্ডের উদ্যোগে ক্যান্সার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্সারের ঝুঁকি থাকে তার মধ্যে অন্যতম সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিশোধক টিকা বিনামূল্যে প্রদানের এক বিশেষ কর্মসূচি ফ্রি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকক্সিনেশন ড্রাইভ | সেখানে বিভিন্ন জায়গা থেকে আগত ৯ থেকে ২৬ বছরের মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হয় | কলেজ পড়ুয়া এমন কি মেডিকেলের ছাত্রীদেরও এদিন ভ্যাকসিন নিতে দেখা গেল | প্রায় ১০০০ জন মেয়েরা এই দিন স্বেচ্ছায় এই ভ্যাকসিন নেয় | এই কর্মকাণ্ডে সহযোগী হয় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড টাউন ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া | উদ্যোক্তাদের মতে ক্যান্সারমুক্ত সমাজ গড়াই তাদের লক্ষ্য | এদিন ক্যাম্পে শ্রেয়া পান্ডে সহ মানিকতলা বিধানসভার বিধায়কা সুপ্তি পান্ডে ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।




