
কলকাতা পৌরসভার ৫ নং ওয়ার্ডে শীতে সামাজিক কর্মসূচী
সন্দীপন মান্না : ১৪ ই ডিসেম্বর সামাজিক দায়বদ্ধতায় মানব সেবায় এগিয়ে এল কলকাতা কর্পোরেশনে ৫ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা | এই ওয়ার্ডের পৌরপিতা ও ১ নং বরো চেয়ারম্যান তরুণ সাহার তত্ত্বাবধানে ও এই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সমাজ সেবায় এলাকার দুস্থ মানুষের হাতে শীতবস্ত, কম্বোল ও শিক্ষার্থীদের মাধ্যমিকের টেস্ট পেপার বিতরণ করা হলো।

সমাজে দুস্থদের পাশে থাকার অঙ্গীকারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বরো চেয়ারম্যান তরুণ সাহা , প্রাক্তন বিধায়িকা মালা সাহা ,উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পৌরপিতা শান্তরঞ্জন কুন্ডু সহ ৫ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মন্ডল, অমিত মুখার্জি ,অভিষেক কুর্মি, সজল ভৌমিক, রাজা গুহ ,মহিলা তৃণমূলের সভাপতি সবিতা সাহা সহ অন্যান্যরা |




