কফিহাউসে রক্তদান 2026

কফিহাউসে রক্তদান 2026

সন্দীপন মান্না :৯ ই জানুয়ারি 2026 কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসিোসিয়েশন বিশেষ উদ্যোগে আয়োজিত ও এর সম্পাদক অচিন্ত্য লাহার উদ্যোগে ২৬ তম বর্ষের রক্তদান উৎসব ।। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলার ঐতিহ্যবাহী কফি হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরে বহু বিশিষ্ট সাহিত্যিক ,শিল্পী ,প্রশাসনিক ব্যাক্তিত্ব ও অন্যান্যরা রক্ত দাতা দের উৎসাহ প্রদানে অতিথি রূপে উপস্থিত ছিলেন। সংস্থার অন্যান্য সকল সদস্যদের সহযোগিতায় উনুষ্ঠিত হওয়া এই কর্মসূচিতে বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের উৎসাহ প্রদানে বিশিষ্ট বাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী পূর্ণেন্দু দে ,বিধায়ক বিদেশ বোস, CIC অঞ্জন পাল , কাউন্সিলার বিশ্বরূপ দে , কাউন্সিলার সূপর্ণা দও ,আইনজীবি প্রশান্ত দত্ত , সমাজসেবী শঙ্কর রাউত , সরফরাজ আহমেদ সহ অন্যান ব্যাক্তিবর্গরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য দিব্যেন্দু দত্ত।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )