
উচ্ছ্বাসের বর্ষবরণ
সন্দীপন মান্না : ১৫ ই এপ্রিল বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে উচ্ছ্বাস সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে তাদের ২২ তম বর্ষের বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে ১৪ই এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হল কবিতা, আবৃত্তি, শ্রুতি নাটকে এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা | উচ্ছ্বাসের কর্ণধার ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকা শিল্পী স্বাতী পাল চৌধুরীর প্রচেষ্টায় আয়োজিত এই সন্ধ্যা সেজে ওঠে গান, আবৃত্তি, দ্বৈত কবিতা ও শ্রুতি নাটকের মেলবন্ধনে |উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যেই এদিন উপস্থিত ছিলেন অভিনেতা ও আবৃত্তি শিল্পী তীর্থঙ্কর মিত্র, প্রীতি শেখর ,অরূপ চট্টোপাধ্যায়, সায়ন্তনী দও রায় , স্বর্ণাভ রায় , অরিন্দম রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম রায় চৌধুরী ও সহযোগিতায় থাকেন প্রদীপ পাল চৌধুরী | বাংলা সংস্কৃতির ধারক ও বাহক রূপে এগিয়ে চলা এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের প্রশংসার দাবি রাখে |



