
অলোক ফাউন্ডেশনের মাদার্স ডে পালন
দেবশ্রী মুখার্জী : অলোক ফাউন্ডেশন বহু সময় ধরেই প্রতিবন্ধী ব্যক্তিত্বদের সাথে অটিজিম , অ্যাসিড আক্রান্ত ব্যক্তিত্ব বা সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করতে তাদের পাশে থেকে কাজ করে চলেছে | এই সংস্থার কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে পথ চলা এই অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে মাদার্স ডে সেলিব্রেশানে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা যেখানে চারজন মা তাদের নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতে জানালেন তাদের মধ্যে কারো সন্তান রূপান্তরকামী, আবার কারোর সন্তান জন্ম নিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধকতার সাথে আবার কেউ ডোমেস্টিক ভাঙলেন্সের শিকার হয়ে নিজের দুই সন্তানকে পালন করেছেন | তারা তাদের মাতৃত্বের মে পথ অতিক্রম করছেন তার অভিজ্ঞতাই তুলে ধরলেন এদিনের অনুষ্ঠানে | মাতৃদিবস উপলক্ষে এ ধরনের ব্যাতিক্রমী মা দের সম্মান জানাতেই অলোক ফাউন্ডেশনের এ হেন উদ্যোগে অনুষ্ঠিত হলো মাতুরূপেন |


