অনুষ্ঠিত হল FCL 2025

অনুষ্ঠিত হল FCL 2025

সন্দীপন মান্না : ২০ শে জুন জে . আর ফিল্মস ও ব্লু চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বড় পর্দায় রিলিজ হতে চলেছে বাংলা ছবি ‘ লাভ প্রেম ভালবাসা ‘ | রাখি দে ও সৌম্যদীপ পালিতের প্রযোজনায় , এম সুস্মিতের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে রুদ্র , স্যাম , অনুশ্রী , জাগৃতি , জয়ন্ত দে , অনামিকা সাহা, সুস্মিতা মুখার্জী , দেবাশীষ গাঙ্গুলী , শান্তনা বসু , সহ এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ে মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস কেও | এদিন ছবি রিলিজের প্রাক্কালে ছবির প্রমোশনে স্টেফেন্স ট্রাফ এরিনায় এই ছবির কলাকুশলীদের চারটি দল নিয়ে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট এফ সি এল 2025 অনুষ্ঠিত হল | যেখানে মাঠে খেলতে দেখা গেল এই ছবি সঙ্গীত পরিচালক জয়ন্ত দে সহ ছবির নায়ক রুদ্র, স্যাম ও অন্যান্যদের | এ ছাড়াও এদিন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস সহ নায়িকা অনুশ্রী ,জাগৃতি সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )