
১০ তম বর্ষের নটরাজ আর্ট গ্রুপের এক্সিবিশন
নিউজডেস্ক : টরাজ আর্ট গ্রুপ এর পক্ষ থেকে এর কর্ণধার কাকলি সাহার উদ্যোগে ,চেয়ারম্যান দেবাশ্রিতা চক্রবর্তী ও সমরেশ পালের সহযোগিতায় গত ৩০শে জুন থেকে ৪ ঠা জুলাই ৫ দিনব্যাপী চলল পেন্টিং , স্কাল্পচার ও ফটোগ্রাফি এক্সিবিশন | এরসাথে ছিল পেন্টিং ওয়ার্কশপ ও প্রতিযোগিতাও | ছোট থেকে বড় প্রায় ২৫০ জন চিত্রকার এতে অংশগ্রহণ করে | ৪ঠা জুলাই এক্সিবিশনের শেষ দিনে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান | বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের রূপোর তুলি দেওয়া স্মারকে ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় | এছাড়া বেস্ট টেন ও অন্যান্যদেরও মেমেন্টো ও সার্টিফিকেটে সম্মানিত করা হয় | উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সন্দীপ দে, গীটার বাদক শিল্পী রঘুনাথ ব্যানার্জি, তবলাবাদক শিল্পী মোল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ ,খালিদ খান , সহ অন্যান্যরা |



