সন্দীপন মান্না : সঙ্গীত জগতে রবিমল্লার অত্যন্ত সুপরিচিত একটি নাম | সাংস্কৃতিক সংস্থা রবিমল্লারের শ্রষ্ঠা সঙ্গীত শিল্পী সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্যের স্মরণে ২০ শে ডিসেম্বর কলকাতার শিশির মঞ্চে সংস্থার পক্ষ থেকে স্বর্গীয় শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের স্মরণে অনুষ্ঠিত হল এক অনবদ্য সংস্কৃতিক সন্ধ্যা ‘আনন্দ ধ্বনি’ | যেখানে বিশিষ্ট শিল্পীদের দ্বারা মঞ্চ সেজে উঠেছিল নাচে গানে |

এদিন অনুষ্ঠান শুরু হয় গীতি আলেখ্য আনন্দ গান বাজে এর মধ্যে দিয়ে | এই অনুষ্ঠানে ভাষ্যপাঠে অংশগ্রহণ করেন স্বর্গীয় রাজেশ্বর ভট্টাচার্যের স্ত্রী গীতা ভট্টাচার্য, অর্কদেব ভাদুড়ী , এছাড়াও সঙ্গীতে ছিলেন সংঘমিত্রা চক্রবর্ত্তী , নন্দিনী রাই , মেঘনা নন্দী ,তথাগত চক্রবর্তী, সুচরিতা, মঞ্জীর , শক্তিপদ , শ্রাবনী , পাপিয়া ,সহ তবলায় দিবেন্দু ব্যানার্জী , সিন্থেসাইজার দেবব্রত মুখার্জী ও অন্যান্যরা |

এছাড়াও এদিন শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের গানে নৃত্য পরিবেশনে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নৃত্য শিল্পী পূর্ণিমা ঘোষ, ডঃ শুভাশিস ভট্টাচার্য, কহিনূর সেন বরাট , দ্রাবিন চট্টোপাধ্যায় সুচিস্মিতা কাঞ্জিলাল , গরিমা ভট্টাচার্য্য সহ অন্যান্য শিল্পীরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *