দক্ষিণ দমদমের ২৪ নং ওয়ার্ডে রক্তদান উৎসব ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

দক্ষিণ দমদমের ২৪ নং ওয়ার্ডে রক্তদান উৎসব ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

সন্দীপন মান্না : রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তের প্রয়োজনীয়তায় উক্ত বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে একমাস ব্যাপী রক্ত দান অভিযান | ১৪ই জুন যার তেরো তম রক্তদান অভিযান অনুষ্ঠিত হলো দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল মন্ডলের ব্যবস্থাপনায় | এদিন প্রায় ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে | এর সাথে ছিল এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান ,যাতে আগামী দিনে তারা আরো ভালো রেজাল্ট করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে |

উক্ত অনুষ্ঠানে এদিন রক্তদাতা ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় , মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী , দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধানা কস্তুরী চৌধুরী , প্রাক্তন পৌর প্রধানা অঞ্জনা রক্ষীত , কাউন্সিলার মলি চৌধুরী ,কাউন্সিলার অস্মি পোদ্দার , দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত পোদ্দার , এই ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা সদস্যদের নেতৃত্বে থাকা মনিকা মন্ডল ও সমাজসেবী অমিও রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা |

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )