নিউজ ডেস্ক : কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কালী পূজোর মন্তপ পরিদর্শনে ছিলেন আমাদের বিচারক রা ৷ তাদের বিচারে শুধু থিম পূজো নয় যে সব পূজো কমিটিগুলি তাদের পূজোয় কোন না কোনভাবে সমাজ সচেতনতার বর্তা বহন করছে সেই সব পূজো গুলিকে সম্মান জানাতে তৃতীয় নয়ন পত্রিকার পক্ষ থেকে আয়োজিত হল ‘শ্যামা সম্মান 2023’ |

শ্যামা সম্মান 2023 সেরা মন্ডপ :দক্ষিণ দমদম পৌরসভার খামখেয়ালী সংঘের ৫৭ তম বর্ষের পুজোর মন্ডপ তৈরি হয়েছে নবদ্বীপের এক কৃষ্ণ মন্দিরের আদলে ৷ এই পুজো বিচারকদের বিচারে সেরা মণ্ডপ সম্মানে ভূষিত হয় ও এই পুজো কমিটির সেক্রেটারি উৎপল ঘোষ রুপম ঘোষ ও অন্যান্য সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


শ্যামা সম্মান 2023 সেরা প্রতিমা: কৃষ্ণপুর শিব কালী স্পোর্টিং ক্লাবের ৫৩ তম বর্ষের পুজোর থিম ছিল ‘খবরে বড়মা’ ৷ নৈহাটির বড়মার আদলে তৈরি মায়ের মূর্তি বিচারকদের নজর কাড়ে ৷ এই পুজো কমিটির প্রেসিডেন্ট ও বিধান নগর পৌরনিগমের পৌরমাতা ঝুঙ্কু মন্ডল ও অন্যান্য সদস্যদের হাতে ‘সেরা প্রতিমা ‘ সম্মান পুরস্কার তুলে দেওয়া হয় বিচারকদের পক্ষ থেকে ৷


শ্যামা সম্মান 2023 সেরা পরিবেশ: কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটের পুজো ‘সম্মিলিত নিমতলা আদি’ এই বছর বছর ৯০ তম বর্ষে পদার্পণ করেছে ৷পরিবেশকে বাঁচানোর বার্তায় তাদের পূজোর থিম ছিল ‘আমরা অঙ্গীকারবদ্ধ পরিবেশ রক্ষার্থে ‘৷ পরিবেশ রক্ষার্থে এর বার্তায় এই পুজো ‘সেরা পরিবেশ’ সম্মানে ভূষিত হয় ৷ পুজো কমিটির সেক্রেটারি নীতিশ সাহা ,কমিটির চিফ অর্গানাইজার দীপক পালিত ও অন্যান্য সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল বিচারকদের পক্ষ থেকে ৷

শ্যামা সম্মান 2023 সেরা ভাবনা :
কলকাতার বড় বাজারের গাঙ্গুলি লেন্স স্পোটিং ক্লাবের পুজো এ বছর ৫০ তম বর্ষে পদার্পণ করেছে ৷ছোট গলির মধ্যে তাদের চিন্তাভাবনার এই পুজো বিচারকদের বিচারের ‘সেরা ভাবনার’ পুরস্কারে পুরস্কৃত হল ৷এই পুজো কমিটির সভাপতি শচীন ত্রিপাঠী, সেক্রেটারি বাগেশ মিশ্রা , চেয়ারম্যান বরুণ মল্লিক ও অন্যান্য সদস্যদের হাতে তুলে দেওয়া হল সম্মান |

শ্যামা সম্মান 2023 সেরা থিম :
মধ্যমগ্রামে ‘ক্লাব অফ নেক্সাস ‘এর পূজো এবছর ২য় তম বর্ষে পদার্পণ করেছে ৷ তাদের এবছরের থিম ‘মহানগরে মহারাজ’৷ প্রয়াত কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপনে তারই ছবির কিছু চিত্র দিয়ে তৈরি হয় এই মন্ডপ | এই মন্ডপের কর্মকর্তাদের হাতে আমাদের বিচারকদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ‘সেরা থিম’ এর পুরস্কার ৷

শ্যামা সম্মান 2023 সেরা পড়ার পূজো
কলকাতা নিমতলা স্ট্রিটের’ নিমতলা বালক সমিতি ‘ এর পুজো এবছর জিতে নিল ‘সেরা পাড়ার পূজো ‘ এর সম্মান | তাদের পুজোয় এবার ফুটে ওঠে এক টুকরো গ্রাম ৷একটা পাড়ার মধ্যে তাদের এই গ্রামীণ পরিবেশ আমাদের বিচারকদের মন জয় করে ওবিচারকদের বিচারে এই পুজোর কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ‘সেরা পাড়ার পূজো ‘পুরস্কারে সম্মান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *